• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের ভাঙ্গা উপ‌জেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও আরও অন্তত ২৫ জন যাত্রী।

এই দুর্ঘটনা‌টি ঘ‌টে‌ছে সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক স্থানে।

পুলিশ সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গি ভর্তি পিকআপের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি উল্টে খাদে পড়ে যায়।ঘটনাস্থ‌লেই দুই জ‌নের মৃত‌্যু হয়।খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গি‌য়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ও‌সি আরও ব‌লেন, নিহতরা হলেন, ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৪০) ও একই গ্রামের নেছার উদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ (৪২)।


আপনার মতামত লিখুন :
More News Of This Category