নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. হাসমত আলী, হায়দার আলী, আব্দুর রহমান, মতিয়ার রহমান, মোহাম্মদ রিয়াজ করিম, আব্দুর রাজ্জাক প্রামানিক, আকবর বেপারী, আলাউদ্দিন ফকির , মোহাম্মদ শরীফ, নাসিমা খাতুন ও রাবেয়া খাতুন প্রমুখ।
বক্তারা অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন,
আমরা সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও কেন আমাদের এই দাবি বাস্তবায়ন হচ্ছে না তা বুঝতে পারছি না?
নবম পে স্কেল দাবি পূরণ হলে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
বক্তারা চলতি জানুয়ারি মাসের মধ্যে তাদের ওই দাবি বাস্তবায়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
এ কর্মসূচিতে ফরিদপুরের ৩০/৩৫ সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন।