• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফরিদপুরে ‌ বিজ্ঞান আন্দোলন ‌ মঞ্চের উদ্যোগে মণীষী অম্বিকা চরণ মজুমদারের ১৭৫ তম ‌ জন্মবার্ষিকী পালিত

Reporter Name / ২৮৩ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

নতুন খবর রি‌পোর্ট

ফ‌রিদপুরে ‌ বিজ্ঞান আন্দোলন ‌ মঞ্চের উদ্যোগে ‌ মণীষী অম্বিকা চরণ মজুমদারের ১৭৫ তম ‌ জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়া‌রি ) ‌ সকালে সরকারি রাজেন্দ্র কলেজে স্থাপিত অম্বিকা চরণ মজুমদারের ম‌্যুরা‌লে পুষ্পমাল্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানা‌নো হয়।

এ সময় অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন জেলা

আহ্বায়ক সজল বাড়ৈ, অনুপম নন্দী, সদস্য বিপ্লব রায়, কলেজ শাখার সংগঠক কৌশিক অধিকারী, পান্না আক্তার প্রমুখ।

বক্তারা বলেন ,

কর্মবীর অম্বিকাচরণ মজুমদারের জীবনী এখনও নতুন প্রজন্মের কাছে পাথেয় হওয়া উচিৎ। কেন না মানুষ তার কর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকেন।

অম্বিকাচরণ এক জীবনে যে কাজ করে গেছেন। তা ফরিদপুর তথা গোটা দক্ষিণ বঙ্গের মানুষ যুগ যুগ ধরে ‌ তার সুফল ভোগ করবে।

তারা এই মণীষীর জীবনী কলেজ পর্যায়ের পাঠ‌্যসূ‌চি‌তে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

উল্লেখ‌্য, ‌অম্বিকাচরণ মজুমদার ১৮৫১ সালে বৃহত্তর ফ‌রিদপু‌রের মাদারীপুরের রাজৈরের সেনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন৷তি‌নি বহুমু‌খী প্রতিভাধর ছি‌লেন।

এক‌দি‌কে রাজনীতি,সামা‌জিক কর্মকান্ড, ও আইন পেশায় যুক্ত ছি‌লেন। অপর‌দি‌কে সমাজসেবা ও গ্রন্থকার ছিলেন৷ কৃতিত্বের সাথে বিএ পাস করার পর ১৮৭৪ সালে তিনি শিক্ষকতা পেশা গ্রহণ করেন ৷ ১৮৭৯ সাল থেকে তিনি ফরিদপুর সদরে আইন ব্যবসা শুরু করেন।

স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে রাজনী‌তি‌তে যোগদান করেন।

১৮৮১ সালে পিপলস এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং তা ভারতসভার সঙ্গে যুক্ত হয়।

উনিশ শতকের শেষ দিকে তিনি ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯১৩ থেকে ১৯১৬ সাল পর্যন্ত তি‌নি এসোসিয়েশনের সভাপতি ছিলেন৷

১৯১৬ সালে লক্ষ্ণৌতে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি সভাপতি নিযুক্ত হন।

১৯১৮ সালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ প্রতিষ্ঠা ক‌রে তিনি কলেজের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নিযুক্ত হন। তিনি ফরিদপুর জেলা বোর্ডের সদস্য ও পৌরসভার সভাপতি ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category