• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর শহ‌রের ঝিলটুলী এলাকায় অব‌স্থিত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আ‌য়োজন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয় চত্ব‌রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর।
প্রধান অ‌তি‌থি ব‌লেন, শিক্ষা গ্রহণ মানুষ‌কে স‌চেতন ক‌রে তো‌লে। জ্ঞানার্জ‌নের পাশাপা‌শি দা‌য়িত্ব ও কর্তব‌্য সস্প‌র্কেও শিক্ষার্থী‌দের জান‌তে হ‌বে। ‌কেন না ‌শিক্ষা জীবন হ‌লো প্রকৃত মানুষ হওয়ার প্রস্তু‌তির সময়। তাই সম‌য়ের অপচয় বা অব‌হেলা না ক‌রে ভ‌বিষ‌্যতের লক্ষ‌্য অর্জন ও সফলতা প‌থে এ‌গি‌য়ে যে‌তে হ‌বে।
তি‌নি ব‌লেন, শিক্ষার্থী‌দের পথ প্রদর্শক হ‌লেন শিক্ষক ও অ‌ভিভাবকরা। তা‌দের সময়ো‌চিত পরামর্শ ও দিক নি‌র্দেশনা অনুসরণ ক‌রে একজন শিক্ষার্থী‌ আদর্শ মানুষ হ‌তে পা‌রে।
পবিত্র কোরআন তেলাওয়াত, অতিথিদের ফুল দিয়ে বরণ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
পরে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর কুমার গোস্বামী ও শ্যামলী রানী শীলের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।
এ সময় বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক মুহাম্মদ জয়ুনুল আবেদিন, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম,সিনিয়র শিক্ষক মনোজিৎ কুমার কুন্ডুসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা