• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ফরিদপুরে কবি ‌সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত

Reporter Name / ১৪৫ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
‌বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে ফরিদপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আ‌য়োজন করা হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ফরিদপুর জেলা সংসদের উ‌দ্যো‌গে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ফরিদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সংস‌দের সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব।
অন‌্যদের মধ্যে বক্তব‌্য দেন, কবি জাহাঙ্গীর খান, অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস, শাহাদত শাওন, কবি গালিব রহমান প্রমুখ।

বক্তারা ব‌লেন, সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্যকর্ম ও সমাজভাবনা বর্তমা‌নেও প্রাস‌ঙ্গিক। বাংলা সাহিত্যে তাঁর অবদান এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্য ও মানবিক চিন্তাধারা তুলে ধরে তারা ব‌লেন, সুকা‌ন্তের লেখা পরাধীনতার শৃঙ্খল মুক্ত হ‌তে ত‌রুণ সমাজ‌কে বিপ্লবী ম‌ন্ত্রে উজ্জী‌বিত ক‌রে‌ছিল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘শতবর্ষের সুকান্ত’ শীর্ষক পুস্তকের মোড়ক উন্মোচন করা হয়।
পরে সঙ্গীত,আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা