• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Headline
“বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত মধুখালীতে টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দী মানব কঙ্কাল উদ্ধার হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ভাঙ্গায় ছাত্রলীগের মশাল মিছিল, ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে এ মশাল মিছিলের পর ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী ওর‌ফে রিয়ানের ফেসবুক থেকে তা শেয়ার করা হয়।
প‌রে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের অনেকেই ৫৯ সে‌কে‌ন্ডের ওই মিছিলের ভিডিওটি শেয়ার করে‌ছেন।
এ ঝটিকা মশাল মিছিলটি থেকে ‘ভাঙ্গার মাটি আওয়ামী লীগের ঘাটি’, ‘পথে ঘাটে লেইখা দে শেখের বেটি আইতাছে’, ‘দেয়ালে দেয়ালে লিখে দে শেখের বেটি আইতাছে’, ‘৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘শিক্ষা শান্তি প্রগতি- ছাত্রলীগের মূলনীতি’, ‘কে বলেরে মুজিব নাই মুজিব সারা বাংলায়’ প্রভৃতি শ্লোগান শোনা গেছে।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, ভাঙ্গা থানা এলাকায় মশাল মিছিলের কো‌নো খবর জানা নেই।
তি‌নি ব‌লেন, অন্য থানা এলাকার কোনো স্থানে মি‌ছিল করে তা ভাঙ্গার নামে চালিয়ে দেয়, সেটা দেখবে কে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা