• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Headline
“বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত মধুখালীতে টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দী মানব কঙ্কাল উদ্ধার হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

সদস‌্য স‌চিব হত‌্যা মামলার আসা‌মি হওয়ায় ভাঙ্গা উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক ক‌মি‌টি বিলুপ্ত

Reporter Name / ৫০ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফ‌রিদপু‌রের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস‌্য স‌চিব হত‌্যা মামলার আসা‌মি হওয়ায় ওই ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণা করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (৩ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা স্বেচ্ছাসেবক দল।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ও সদস্য সচিব শাহরিয়ার শিথিলের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনিবার্য কারণবশত ৩ জুলাই থে‌কে বিলুপ্ত ঘোষণা করা হলো।
উ‌ল্লেখ‌্য, গত মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী মহল্লাবাসীর সংঘর্ষে কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে সুমন শেখ (২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২ জুলাই) সুমন শেখের বাবা মিলন শেখ বাদি হয়ে ছেলেকে হত্যার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ এবং ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভাঙ্গা থানায় হত‌্যা মামলা করেন।
এ মামলায় প্রধান আসামি করা হয় ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও হাসামদিয়া মহল্লার বাসিন্দা সজীব মাতুব্বরকে (২৮)।
এদিকে শুক্রবার (৩ জুলাই) বিকেলে নিহত সুমনের বাড়িতে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও কবর জিয়ারত করতে যান ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন ) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা