নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মানিক কান্তি মজুমদার আর নেই।
তিনি আজ শুক্রবার ঢাকায় পরলোকগমন করেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ শিক্ষাজীবনে মানিক কান্তি মজুমদার শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ এবং মানবিক গুণাবলির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

একজন দক্ষ শিক্ষাবিদ ও সৎ মানুষ হিসেবে তিনি সহকর্মী, শিক্ষার্থী এবং সমাজের মানুষের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী এক ছেলে এবং এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
তার শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়টি পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।