নতুন খবর রিপোর্ট
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে বৃহস্পতিবার বিভিন্ন উন্নয়ন,জনসচেতনতা ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক সোলার প্যানেলচালিত সেচ কার্যক্রম ও সোলারচালিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

পরে তিনি কৃষক বীজাগার ও বীজ বিনিময় কেন্দ্র ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়া কম্পোস্ট উৎপাদন ও কুমড়া বড়ি তৈরির কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় উদ্যোক্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর জেলা প্রশাসক চর নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের মাঝে গাছের চারা, অনুদানের চেক ও সোলার প্যানেল বিতরণ করা হয়। পাশাপাশি অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

পরে ইউসুফ আলী মোহনমিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম ) সুস্মিতা সাহা।

সমাবেশে প্রধান অতিথি জেলা প্রশাসক সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পরে তিনি বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।