• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত মধুখালীতে টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দী মানব কঙ্কাল উদ্ধার

ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন হয়েছে।

এ উপলক্ষে বুধবার(২০ মে )সকালে নিজস্ব কার্যালয় চত্ব‌রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের উ‌দ্যো‌গে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদপুরের সহকারি পরিচালক মো.বেলাল উদ্দিন।

‌অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়ার স্টেশন অফিসার ‌ মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অ‌তি‌থি বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মানুষের জানমাল রক্ষায় নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে নিরলসভাবে কাজ করেন।আগুন নেভা‌নোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তি‌নি আরও বলেন, দুর্ঘটনার কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতেও ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ অবদান রাখছে।দেশের জনগণের নিরাপত্তায় কাজ করা বাহিনীগুলোর মধ্যে ফায়ার সার্ভিস অন্যতম উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এ সংস্থাকে আধুনিকায়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে অ‌তি‌থিরা জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উপলক্ষে ২০ থেকে ২২ মে পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এর আ‌গে ‌ সকালে ‌ জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন ‌এবং ফায়ার সার্ভিসের জরুরী উদ্ধার কাজে ব্যবহৃত ‌ বিভিন্ন যন্ত্র গুলো ‌ প্রদর্শন
করা হয়।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিভাইস প্রদর্শন করা হয় ।পরে কেক কাটা হয়। ‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা