• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

ফরিদপুরে নানা কর্মসূ‌চি‌তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

Reporter Name / ৭০ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ‌রিদপু‌রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৪ মে ) বি‌কে‌লে ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন, ফরিদপুরের উদ্যোগে আ‌য়ো‌জিত সভায় সভাপ‌তিত্ব ক‌রে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
বক্তারা ব‌লেন,বাংলা সা‌হি‌ত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ অবদান র‌য়ে‌ছে।
তাঁর লেখনী‌তে সমাজের নানা অসঙ্গ‌তি ও বৈষম‌্য তুলে ধ‌রে এর বিরু‌দ্ধে মানুষ‌কে স‌চেতন ক‌রে‌ রু‌খে দাঁড়ানোর প্রেরণা যু‌গিয়ে‌ছেন।
সব ধর‌ণের শোষণ ও নির্যাত‌নের বিরু‌দ্ধে তি‌নি আমা‌দের অনন্ত প্রেরণা হ‌য়ে র‌য়ে‌ছেন। বক্তারা আরও ব‌লেন, মহান মু‌ক্তিযু‌দ্ধের সময় জাতীয় ক‌বির লেখা ও ক‌বিতা মুক্তি‌যোদ্ধা‌দের অনুপ্রা‌ণিত ক‌রে‌ছে।বাংলা সা‌হি‌ত্যে তাঁর অবদান অনস্বীকার্য।
প‌রে বি‌ভিন্ন প্রতিযো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে অ‌তি‌থিরা পুরস্কার বিতরণ ক‌রেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা