• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছে‌ড়ে যা‌বেন না- শামা ওবা‌য়েদ

Reporter Name / ১৯৫ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা দি‌তে হবে। ১২ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছে‌ড়ে যা‌বেন না। রেজাল্ট শিট হাতে নিয়েই কেন্দ্র ত‌্যাগ কর‌বেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী এলাকায় অনু‌ষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তি‌নি আরও বলেন, ভোট পাহারা দিতে হবে ২৪ ঘণ্টা। যার যার কেন্দ্রের ভোট সেই কেন্দ্রের মানুষই পাহারা দেবেন। এক কেন্দ্রের মানুষ অন্য কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দীর্ঘ ১৮ বছরের সংগ্রাম ও নির্যাতনের পর আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার সুযোগ এসেছে। এই ভোটের মাধ্যমেই স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। এই দিনটিকে কোনোভাবেই হেলা-ফেলা করা যাবে না। ধানের শীষের একটি ভোটও যেন নষ্ট না হয়, এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

শামা ওবায়েদ আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে ‘না’ বলতে হবে। যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা মাদক সেবন করে,তাদের সালথা থেকে নির্মূল করতে হবে।

এ সময় অন‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-মসভাপতি শাহীন মাতুব্বর প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category