• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঁচটি হুইলচেয়ার দি‌য়েছে এফডিএ চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় রাজবাড়ীর নারী আইনজীবী দেবাহু‌তি চক্রবর্তীর মরণোত্তর দেহদান ভাঙ্গায় জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর “মানুষকে শান্তি দিতে হলে চাঁদাবাজদের তাড়াতে হবে” ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর চুল কেটে নির্যাতনের অ‌ভি‌যোগ

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সদরপুর উপ‌জেলায় পরকীয়ার অভিযোগে এক সৌদিপ্রবাসীর স্ত্রীকে আটকে মারধর ও জোর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গে‌ছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে।
এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে অভিযান চালা‌চ্ছে পুলিশ।
র‌বিবার (১১ অ‌ক্টোবর) বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার নারী একই গ্রামের সৌদিপ্রবাসীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়‌নের ইউ‌পি সদস্য মো.জলিল মোল্লা।
এক মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ওই নারীকে চেয়ারে বসিয়ে রে‌খে কালো টিশার্ট পরা এক যুবক তাঁর হাত ধরে রেখেছেন। আর চেক টি-শার্ট পরা অপর যুবক কাঁচি দিয়ে তাঁর চুল কাটছেন। এ সময় ওই নারী চিৎকার ও কান্নাকা‌টি করলেও চুল কাটা বন্ধ করা হয় নি। ভিডিওর শেষ দিকে দুই যুবককে ওই নারীর মুখে থাপ্পড় মারতেও দেখা যায়।
অভিযুক্ত দুই যুবক হলো প্রতিবেশী ইউসুফ বেপারীর নাতি সুমন হোসেন ও জয় হোসেন।
ছড়িয়ে পড়া এক মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে ওই নারী ও তার কথিত প্রেমিককে রাতে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, শ‌নিবার (১০ অক্টোবর) ওই নারী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। সেইদিন রাতে ওই নারীর ঘর থেকে এক যুবককে বের হতে দেখে পরিবারের সদস্যরা তাকে আটক করেন। এরপর দুজনকে দিনভর আটকে রেখে বিকেলে ওই নারীর চুল কেটে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।
এ ব‌্যাপা‌রে সদরপুর থানার ওসি মো.আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের একাধিক দল জড়িত ব্যক্তিদের আটকে অভিযান শুরু করেছে। কেউ অপরাধ করলে তাঁর জন্য আইন রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয়। তি‌নি ব‌লেন, কো‌নো আইনবিরোধী কাজ সহ‌্য করা হ‌বে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা