• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঁচটি হুইলচেয়ার দি‌য়েছে এফডিএ চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় রাজবাড়ীর নারী আইনজীবী দেবাহু‌তি চক্রবর্তীর মরণোত্তর দেহদান ভাঙ্গায় জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর “মানুষকে শান্তি দিতে হলে চাঁদাবাজদের তাড়াতে হবে” ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার

সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যা‌নের বা‌ড়ি‌তে ডাকা‌তি

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দা উপ‌জেলার রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গে‌ছে।
অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস‌্যরা।
শনিবার রাত পৌ‌নে দুইটার দি‌কে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের পশ্চিমপাড়ার বা‌ড়ি‌তে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা আব্দুল কুদ্দুস ফকিরের জানান, গভীর রাতে একদল সশস্ত্র ব্যক্তি বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢু‌কে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে তারা লুটপাট চালায়। এ সময় বাড়ি থেকে নগদ ৪২ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল নিয়ে যায়।
‎‎তিনি বলেন, ডাকাত দলের সদস্যদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের কাছে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। স্বর্ণালঙ্কার খুঁজতে তারা এক ধরনের যন্ত্র এবং তালা খোলার কাজে এক ধরনের পাউডার ব্যবহার করে বলেও জানান তিনি।
এ ব‌্যাপা‌রে নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা