• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক প‌দে নিয়োগ পেলেন বিএন‌পি নেতা আফজাল হোসেন খান পলাশ

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।

মঙ্গলবার (৩১ মার্চ ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ওই পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে নতুন দায়িত্ব পাওয়ায় গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন।

নিজ প্রতিক্রিয়ায় আফজাল হোসেন খান পলাশ বলেন, “আলহামদুলিল্লাহ, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় একটি দায়বদ্ধতা।”

তিনি আরও উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পেছনে যাদের সমর্থন ও আস্থা রয়েছে, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিশেষভাবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “এই দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য আমি তারেক রহমান স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তার দিকনির্দেশনা এবং নেতৃত্ব আমাদের এগিয়ে চলার প্রেরণা।”

একই সঙ্গে তিনি ফরিদপুরবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ফরিদপুরের মানুষ সবসময় আমাকে ভালোবাসা, আস্থা ও সমর্থন দিয়ে এসেছে। তাদের এই ভালোবাসাই আমার শক্তি, আমার অনুপ্রেরণা।”

নতুন দায়িত্বকে জনগণের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমি চেষ্টা করবো সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে। ফরিদপুর জেলার উন্নয়ন, সুশাসন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

তিনি আরও বলেন, “আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তিনি আমাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সফল হতে পারি।”

এ‌দিকে দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

এতে আরো বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category