• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline
দুই চোখ উপড়ে যুবক‌কে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা ফরিদপুরে ডেভিড দীপক সাহা মারা গে‌ছেন ফরিদপুরে জাতীয় যুব দিবসে শোভাযাত্রা ও আ‌লোচনা সভা ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঁচটি হুইলচেয়ার দি‌য়েছে এফডিএ চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় রাজবাড়ীর নারী আইনজীবী দেবাহু‌তি চক্রবর্তীর মরণোত্তর দেহদান ভাঙ্গায় জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর “মানুষকে শান্তি দিতে হলে চাঁদাবাজদের তাড়াতে হবে” ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা চিকিৎসাসেবার মানোন্নয়ন, দালালমুক্ত পরিবেশ ও অবকাঠামোগত সমস্যা সমাধানে গুরুত্বা‌রোপ

Reporter Name / ১৫১ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জরুরি অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়।
শনিবার (২৯ আগস্ট ) দুপু‌রে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের উ‌দ্যো‌গে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এম‌পি।
এ সভায় ফরিদপুর-৩ ( সদর ) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মানস কুমার কুন্ডু, সহকারী পরিচালক মো. ওমর ফয়সাল, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসিফ উল আলম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করার পাশাপাশি রোগীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন।
সে বিষয়ে গুরুত্বারোপ করে বলা হয়, হাসপাতালের ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত কর‌তে হ‌বে।
সভায় হাসপাতালের রোগী‌দের বি‌ভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনীয় সংখ্যক দক্ষ জনবল নিয়োগ দেওয়া হ‌বে ব‌লে উ‌ল্লেখ করা হয়।ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় হাসপাতালের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জরুরি অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধান করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের সেবার মান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বক্তারা ব‌লেন, রোগীদের ভোগান্তি কমিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করাই সভার মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা