নতুন খবর রিপোর্ট
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জরুরি অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়।
শনিবার (২৯ আগস্ট ) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
এ সভায় ফরিদপুর-৩ ( সদর ) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মানস কুমার কুন্ডু, সহকারী পরিচালক মো. ওমর ফয়সাল, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসিফ উল আলম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করার পাশাপাশি রোগীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন।
সে বিষয়ে গুরুত্বারোপ করে বলা হয়, হাসপাতালের ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।
সভায় হাসপাতালের রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনীয় সংখ্যক দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়।ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় হাসপাতালের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জরুরি অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধান করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের সেবার মান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, রোগীদের ভোগান্তি কমিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করাই সভার মূল লক্ষ্য।