• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline
দুই চোখ উপড়ে যুবক‌কে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা ফরিদপুরে ডেভিড দীপক সাহা মারা গে‌ছেন ফরিদপুরে জাতীয় যুব দিবসে শোভাযাত্রা ও আ‌লোচনা সভা ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঁচটি হুইলচেয়ার দি‌য়েছে এফডিএ চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় রাজবাড়ীর নারী আইনজীবী দেবাহু‌তি চক্রবর্তীর মরণোত্তর দেহদান ভাঙ্গায় জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর “মানুষকে শান্তি দিতে হলে চাঁদাবাজদের তাড়াতে হবে” ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড

ফরিদপুরে জাতীয় যুব দিবসে শোভাযাত্রা ও আ‌লোচনা সভা

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আ‌য়োজ‌নের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌রের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
র‌বিবার (১ ন‌ভেম্বর ) বেলা সাড়ে ১১টার দি‌কে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা‌টি জেলা শিশু একাডেমি চত্ব‌রে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় অন‌্যদের ম‌ধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন, যুব উদ্যোক্তা তানিয়া পারভীন ও প্রধানমন্ত্রীর ভলান্টিয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণ সংগঠক নীরব ইমতিয়াজ শান্ত। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এএসএম মইনুল আহসান।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রমের কথা তুলে ধরে যুবকদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন তরুণ যুব সংগঠককে সম্মাননা দেওয়া হয় এবং পাঁচজনের মধ্যে যুবঋণ বিতরণ করা হয়।

পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী ও তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা