নতুন খবর রিপোর্ট
ফরিদপুর-৩ ( সদর ) আসনের জাতীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, আমরা ধর্মের বিভেদ টেনে আর পিছিয়ে থাকব না। ধর্ম-বর্ণের পার্থক্য খুঁজে আর কখনোই ভেদাভেদ তৈরি করব না। জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমরা আর উন্নয়ন থেকে বঞ্চিত থাকতে চাই না।
বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর ) দুপুরে ফরিদপুর শহরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলন, ‘আমরা যদি এইসব কারণে আরও অগ্রসর হই। তাহলে আমাদের অন্ধকার যুগে চলে যেতে হবে। আমাদের এখন দেশ গড়ার সময়। উন্নয়ন করার সময়।
নায়াব ইউসুফ বলেন, মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে আমরা একটি জ্ঞাননির্ভর সুন্দর সমাজ , সুন্দর দেশ গড়তে চাই।

সংসদ সদস্য নায়াব ইউসুফ প্রযুক্তি ও জ্ঞান নির্ভর দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে আহ্বান জানান।
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, কলেজের উপাধ্যক্ষ উম্মে হাবিবা সুলতানা প্রমুখ।