• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
দুই চোখ উপড়ে যুবক‌কে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা ফরিদপুরে ডেভিড দীপক সাহা মারা গে‌ছেন ফরিদপুরে জাতীয় যুব দিবসে শোভাযাত্রা ও আ‌লোচনা সভা ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঁচটি হুইলচেয়ার দি‌য়েছে এফডিএ চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় রাজবাড়ীর নারী আইনজীবী দেবাহু‌তি চক্রবর্তীর মরণোত্তর দেহদান ভাঙ্গায় জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর “মানুষকে শান্তি দিতে হলে চাঁদাবাজদের তাড়াতে হবে” ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড

দুই চোখ উপড়ে যুবক‌কে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর সদর উপজেলায় দুই চোখ উপড়ে ফেলা ও হাত-পা বাঁধা এক যুবককে বিলের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে রবিবার রাতে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে।
সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বর্তমা‌নে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)।
তিনি কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, র‌বিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায়।
সোমবার সকা‌লে এলাকার লোকজন বিলের পাশের ধানখেতে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় ওই যুবক‌কে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এলাকার ক‌য়েকজনের ভাষ‌্য, দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন। প্রায়ই বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটাতেন। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন।
ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাশারুল আলম বাদশা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তার পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু কারা এ ঘটনা ঘটিয়েছে। সে বিষয়ে তিনি কিছুই বল‌তে পা‌রেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা