• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

সারের ডিলার‌শিপ বাতিলের দাবিতে সালথায় মানববন্ধন, প্রতিমন্ত্রী শামা ওবায়েদের দৃষ্টি আকর্ষণ !

Reporter Name / ১০৪ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের সালথা উপজেলায় সারের ডিলার‌শিপ নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ডিলারদের লাইসেন্স বাতিল এবং নতুন ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ। একই সঙ্গে বিষয়টি আমলে নিতে সালথা-নগরকান্দা আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সালথা উপজেলা পরিষদ ভব‌নের সামনে এ মানববন্ধন কর্মসূ‌চি অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ মানুষ, কৃষক, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধন কর্মসূ‌চি শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন কর্মসূ‌চি‌তে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, সালথা উপজেলার প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয় নি। নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে তিনজন করে সার ডিলার থাকার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হয়নি বলে তারা দাবি করেন।

এতে প্রকৃত কৃষকরা সময়মতো সার পাচ্ছেন না এবং বিভিন্ন ধরণের ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা আরও বলেন, এক পরিবারের একাধিক সদস্যের নামে সারের ডিলার‌শিপ দেওয়া হয়েছে। যা সরকারি নীতিমালার পরিপন্থী।

এতে করে সার বিতরণ ব্যবস্থায় অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মানববন্ধন থেকে চার দফা দাবি জানা‌নো হয়।

দাবিগুলো হ‌লো,

এক পরিবারের সদস‌্যদের একাধিক ডিলার‌শিপ বাতিল করা, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা-২০২৫ যথাযথভাবে বাস্তবায়ন করা, প্রতিটি ইউনিয়নের নাগরিকদের অগ্রাধিকার দিয়ে সার ডিলার নিয়োগ নিশ্চিত করা এবং কৃষকদের সার প্রাপ্তিতে ভোগান্তি দূর করা।

বক্তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নি‌তে স্থানীয় সংসদ সদস‌্য এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম রিঙ্কুর সদয় দৃ‌ষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category