• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

ফরিদপুরে জগন্নাথ দে‌বের রথযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত শ্রীধাম
শ্রীঅঙ্গনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ) সকাল আটটায় শ্রীধাম শ্রী অঙ্গন থেকে একটি রথযাত্রা বের করা হয়। রথযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘু‌রে শহ‌রের ব্রাহ্মণকান্দা শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়।


প‌রে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শ্রীধাম শ্রী অঙ্গনে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন ও পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে।
এ‌দি‌কে সকা‌লে গৌর গোপাল আঙ্গিনার উদ্যোগে রথযাত্রার আ‌য়োজন করা হয়।
বেলা ১১টার দিকে এ রথযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী এবং গৌর গোপাল আঙ্গিনার ম্যানেজিং ট্রাস্টি সজল প্রসাদ সিংহ রায়।


প‌রে অতিথিরা আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করেন।
রথযাত্রা‌টি শহরের বিভিন্ন এলাকা ঘু‌রে শ্রীঅঙ্গন হয়ে ফের সূচনাস্থলে ফিরে আসে।
এ রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা