নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে নানা আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে।
এ উপলক্ষে ব্যাপ্টিস্ট চার্চে মিশনসহ খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের বাড়িতে বাড়িতে রয়েছে নানা আয়োজন। বৃহস্পতিবার( ২৫ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সমবেদ প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা, সম্মিলিত প্রীতিভোজ ও পারিবারিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে বুধবার সন্ধ্যায় বড়দিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ,বিভিন্ন প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও শান্তা ক্লজের শিশুদের মাঝে উপহার প্রদান,কেককাটা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ফরিদপুরের মোট সাতটি চার্চে বড়দিন উৎসব পালিত হচ্ছে।