• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline
ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার ফরিদপুর মেডিকেল কলেজে আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে পালিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাস পোড়ানোর মামলায় ফ‌রিদপু‌রে ইউপি চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

“ওরা সড়‌কেই প্রাণ দি‌লেন”

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃ‌ষ্টি, ভুক্ত‌ভোগী মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন বিপ‌দে কাজ করতেন তাঁরা।
ভাগ্যের নির্মম প‌রিহাস সেই সড়কেই দুর্ঘটনায় প্রাণ গেল সেই তিন স্বেচ্ছাসেবী‌র।
প্রশিক্ষণ শেষে অ্যাম্বুলেন্সে ফ‌রিদপুর থে‌কে মাগুরায় ফেরার পথে ফরিদপুরের মধুখালী‌তে বাসের সঙ্গে অ‌্যাম্বু‌লে‌ন্সের সংঘর্ষে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও তিন স্বেচ্ছাসেবী ও অ্যাম্বুলেন্সচালক।
শুক্রবার (২৩ অ‌ক্টোবর) বি‌কেল তিনটার দিকে ফরিদপুর-মাগুরা সড়কের মধুখালী উপজেলার আড়কান্দি সেতুসংলগ্ন এলাকায় এ মর্মা‌ন্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক রাব্বি মোল্লা (১৯), সদস্য নূর মোহাম্মদ আরিক (২২) ও তামান্না তাবাসসুম ঐশী (২৫)। এ‌দের সবার বা‌ড়ি মাগুরা পৌর এলাকায়।
আহত সাগর, রিয়া ও জয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদের মধ্যে জয়ের অবস্থা আশঙ্কাজনক। অ্যাম্বুলেন্সচালকও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সং‌শ্লিষ্ট সূত্রে জানা গে‌ছে, ‘জাগো ফাউন্ডেশন’ পরিচালিত ‘সমতা তারুণ্যের’ প্রকল্পের উদ্যোগে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ব্যুরো বাংলাদেশ কার্যালয়ে ডিজিটাল লিটারেসি ও সাইবার বুলিং বিষয়ে অর্ধদিবসের প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে কয়েকটি জেলার সদস্যদের সঙ্গে মাগুরা শাখার ছয়জন অংশ নেন।
প্রশিক্ষণ শেষে ওই স্বেচ্ছা‌সেবীরা ঢাকা থেকে মাগুরাগামী একটি খালি অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা হন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই আড়কান্দি সেতুর কাছে দুর্ঘটনার শিকার হয়ে করুণ মৃত‌্যু হয় তা‌দের।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আড়কান্দি সেতুসংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্সটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী কিং ফিশার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয় সদস্য ও চালক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত তিন স্বেচ্ছাসেবীকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার সন্ধ্যায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
তিন সহকর্মীর মৃত্যুতে শোকাহত সংগঠনটির সদস্যরা।
একই প্রশিক্ষণে অংশ নেওয়া ভলান্টিয়ার ফর বাংলাদেশের ফরিদপুর শাখার সদস্য তুষার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সকাল থেকে একসঙ্গে প্রশিক্ষণ নিলাম। দুপুরে নামাজ শেষে ওদের বিদায় দিলাম। কে জানত, এ বিদায় হবে ও‌দের শেষ বিদায়?
নিহত রাব্বি মোল্লার নিরাপদ সড়কবিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়ার একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সুমাইয়া সাফাত। সেখানে তিনি লিখেছেন, যারা সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য যুদ্ধ করছে। আজ তাদেরই জীবন দিতে হচ্ছে!
এ ব‌্যাপা‌রে করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা