• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার ফরিদপুর মেডিকেল কলেজে আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে পালিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাস পোড়ানোর মামলায় ফ‌রিদপু‌রে ইউপি চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ‌নিয়ম নি‌য়ে দুদকের প্রেস ব্রিফিং

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় আট কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জনবল সংকট ও দীর্ঘদিন চালু না থাকায় যন্ত্রটি বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে জানিয়েছে দুদক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দি‌কে হাসপাতালটিতে অভিযান-পরবর্তী এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় সংবাদ কর্মী‌দের বিভিন্ন তথ্য জানান ফরিদপুর জেলা দুদকের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান।
এ সময় দুদকের তিন সদস্যের একটি দল উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তা জানান, হাসপাতালের বিভিন্ন সময়ে কেনাকাটার নথিপত্র পর্যালোচনার পাশাপাশি দীর্ঘদিন ধরে অব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে।
এ সময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রায় আট কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে ব্যবহার না করার বিষয়টি চিহ্নিত করা হয়।
এ ছাড়া হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকা, প্রয়োজনীয় ফিল্মের অভাবে এক্স-রে ও সিটি স্ক্যান পরীক্ষা করতে না পারা এবং সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার বিষয়গুলোও তুলে ধরা হয়।
দুদক জানায়, গত ১২ অক্টোবর ফরিদপুর জেলা দুদকের আট সদস্যের একটি দল ওই হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযানে সংগৃহীত তথ্য ও নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
একই সা‌থে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে বলে জানিয়েছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা