• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার ফরিদপুর মেডিকেল কলেজে আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে পালিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাস পোড়ানোর মামলায় ফ‌রিদপু‌রে ইউপি চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

মাল‌য়ে‌শিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী উজ্জ্বল নিহত

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরের সালথা উপজেলার উজ্জ্বল সিকদার (২৭) মালয়েশিয়ায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিয়ের দেড় বছর পর কর্মস্থল মাল‌য়ে‌শিয়ায় ফিরে গিয়েছিলেন তি‌নি।
নিহত উজ্জ্বল সিকদার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে।
তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মা‌ঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত উজ্জ্ব‌লের স্বজন আরমান শেখ জানান, আ‌মি ও উজ্জ্বল মালয়েশিয়ায় একই কম্পানিতে কাজ করতাম।
প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেন উজ্জ্বল। বিয়ের পর কিছুদিন বাড়িতে অবস্থান করে ফের মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান। শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত আটটার দিকে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল মারা যায়।
তি‌নি ব‌লেন, বাংলাদেশ সময় তখন সন্ধ্যা প্রায় ছয়টা।
উজ্জ্বলের আকস্মিক ও করুণ মৃত্যুতে শোকার্ত পরিবারের সদস্যরা নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা