নতুন খবর রিপোর্ট
‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ প্রতিপাদ্যে ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে হার্ট ফাউন্ডেশনের সামনে একটি শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুস্মিতা সাহা।


সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদ, ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা হৃদরোগ প্রতিরোধে নিয়মিত ব্যায়াম, পরিমিত খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করে সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা ও হৃদযন্ত্রের যত্ন নিতে সকলের প্রতি আহ্বান জানান তারা।