• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার ফরিদপুর মেডিকেল কলেজে আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে পালিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাস পোড়ানোর মামলায় ফ‌রিদপু‌রে ইউপি চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

ফরিদপুরে তিন জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
র‌বিবার (৩১ আগস্ট ) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যাল‌য়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপ‌তি‌ত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম এম‌পি, ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ‌্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।

এছাড়া সভায় অন্যদের মধ্যে ‌উপস্থিত ছিলেন ‌ ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম, শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি ও পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা নিজ নিজ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান কার্যক্রম তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা