• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উ‌দ্বোধন সদরপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অ‌ভি‌যো‌গে গ্রেপ্তার তিন ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উ‌দ্বোধন

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে।
রবিবার (২ আগস্ট ) ফরিদপুর শহ‌রের ঝিলটুলী এলাকার ব্রহ্মসমাজ সড়‌কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, ফরিদপুরের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর ) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বি‌ভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রধান অ‌তি‌থি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

বক্তারা ব‌লেন, বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হবে।
একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং
মেলার বিভিন্ন স্টল ঘু‌রে দে‌খেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা