• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

ফ‌রিদপু‌রে ভ্রাম‌্যমাণ আদাল‌তের উচ্ছেদ অভিযান, সড়ক ও জনপথের প্রায় ছয় কোটি টাকা মূল্যের ৩১ শতাংশ জমি উদ্ধার

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফ‌রিদপুর সদর উপ‌জেলার কৈজুরী ইউ‌নিয়‌নের তেঁতুলতলা এলাকার গঙ্গাবর্দী মৌজায় অবস্থিত সড়ক ও জনপ‌থে বিভা‌গের মা‌লিকানার জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে সেমিপাকা ভবন নির্মাণ করার অভিযোগে সেখা‌নে উ‌চ্ছেদ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

র‌বিবার (২১ জুন) সকাল থে‌কে দুপুর পর্যন্ত এ অ‌ভিযানে নেতৃত্ব দেন সদ‌রের সহকারী ক‌মিশনার
(ভূ‌মি )ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো.শফিকুল ইসলাম।
ভ্রাম‌্যমাণ আদাল‌তের অ‌ভিযানকা‌লে গঙ্গাবর্দী মৌজার এস ২০২৪ ও ২০২৫ দাগের জমিতে শোলাকুন্ড গ্রা‌মের বা‌সিন্দা হামজার নি‌র্মিত সে‌মিপাকা মা‌র্কেট ভবনের স্থাপনা ভেঙে দেওয়া হয়।

এ সময় পাওয়া ইট ও বালু প্রকাশ্য নিলাম করে টাকা সংশ্লিষ্ট ট্রেজারী কোডে জমা দেওয়া হয়।
ওই অভিযানে প্রায় ছয় কো‌টি টাকা মূ‌ল্যের সওজের প্রায় ৩১ শতাংশ জমি উদ্ধার করা হয়।
এ সময় সওজ এর উপ‌বিভাগীয় প্রকৌশলী নাফিজ তানজিমসহ কোতয়ালী থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসা‌রের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা