• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

ফ‌রিদপু‌রে ১৭ লাখ টাকা মূ‌ল্যের পাঁচ সহস্রা‌ধিক ইয়াবা টেব‌লেট ও দুই মাদক কারবা‌রি‌ আটক

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফ‌রিদপুর শহ‌রের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এক‌টি পিকআপ ভ‌্যা‌নে তল্লাশী চা‌লি‌য়ে পাঁচ হাজার ৮১০ পিছ ইয়াবা টেব‌লেট ও দুই মাদক কারবা‌রি‌কে আটক ক‌রে‌ছে।
বুধবার (১৭ জুন ) বি‌কেলে গোপনসূত্রে খবর পে‌য়ে র‌্যাব -১০, ফ‌রিদপুর ক‌্যা‌ম্পের এক‌টি দল ওই মো‌ড়ে অস্থায়ী চেক‌পোস্ট ব‌সি‌য়ে যানবাহনে তল্লাশী চালায়।

এ সময় ফরিদপুর থে‌কে মাগুরাগামী একটি পিকআপ ভ‌্যা‌নে তল্লাশী চা‌লি‌য়ে প্রায় ১৭ লাখ ৪৩ হাজার টাক‌া মূ‌ল্যের পাঁচ হাজার ৮১০ পিছ ইয়াবা টেবলেটসহ দুই মাদক কারবা‌রি‌কে আটক করে।

আটক দুই মাদক কারবা‌রি হ‌লেন, কু‌ষ্টিয়া জেলার কুমারখালী উপ‌জেলার ছেঁউ‌রিয়া গ্রা‌মের মামুন হো‌সে‌নের ছে‌লে মো. কবীর হোসেন (৩১) এবং রাজবাড়ী জেলার পাংশা উপ‌জেলার হাজরা পাড়া গ্রা‌মের আলম শে‌খের ছে‌লে মো. ইব্রাহিম শেখ (২৩)।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে র‌্যাব-১০ এর
সহকারী প‌রিচালক (‌মি‌ডিয়া ) মো.আনোয়ার হোসেন জানান, আটক দুই মাদক কারবা‌রি‌কে কোতয়ালী থানায় হস্তান্তর ও মাদক আই‌নে মামলা দা‌য়ে‌রের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা