• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
সদরপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অ‌ভি‌যো‌গে গ্রেপ্তার তিন ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত

ফরিদপুরে দুই হাজার পিছ ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৭০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহ‌রের রাজবাড়ী রাস্তার মো‌ড়ে এক‌টি যাত্রীবাহী বা‌সে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের দুই হাজার পিছ ইয়াবা টেব‌লেটসহ বজলুর রশীদ (৫৫) না‌মে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
শুক্রবার (২২ মে ) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। এ সময় দুই হাজার পিছ ইয়াবা টেবলেট উদ্ধার এবং কুষ্টিয়া সদর উপজেলার টালীপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. বজলুর রশীদ (৫৫) কে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা টেব‌লে‌টের মূল‌্য প্রায় ছয় লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গে‌ছে, আটক বজলুর রশীদ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা‌কে ফ‌রিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব জানায়, বজলুর রশী‌দের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা