• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
সদরপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অ‌ভি‌যো‌গে গ্রেপ্তার তিন ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত

ফরিদপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter Name / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর কোতয়ালী থানা এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব-১০)।
গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন (৩৮) রাজবাড়ী জেলার উত্তর দৌলতপুর এলাকার মো. আইয়ুব আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্প‌তিবার দুপুর দেড়টার দি‌কে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এক দল ফরিদপুর শহ‌রের গোয়ালচামট হাউজিং প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানার অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তা‌রের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা