• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলার আসামি‌কে মাদারীপুর থেকে গ্রেপ্তার

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদীপুর গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি জিহাদ খানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) রা‌তে পু‌লিশ তা‌কে মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে গ্রেপ্তার ক‌রে। গ্রেপ্তার জিহাদ উত্তর সাদী পুর গ্রামের হাশেম খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গে‌ছে, গত বুধবার (১৩ মে) দুপুরে স্কু‌লে পরীক্ষা শে‌ষে বাড়ি ফেরার পথে বিলমামুদপুর এলাকায় আসামি জিহাদ শিশু কন্যাটির মুখে বিষাক্ত রাসায়নিক দিয়ে অচেতন করে। প‌রে জিহাদ তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ওই শিশুর চেতনা ফিরলে দেখতে পায় আসামি জিহাদ তার পাশে র‌য়ে‌ছে। শিশু‌টি ঘটনা সকলকে বলে দেবে বললে তাকে খুন করে ফেলা হবে বলে হুমকি দেয় জিহাদ। পরে শিশুটি পাশের এক বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়।
ঘটনাটি জানাজানি হলে শিশুর মা ওই দিনই বাদি হয়ে কোতয়ালী থানায় জিহাদ‌কে আসা‌মি ক‌রে একটি মামলা দায়ের করেন।
শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব‌্যাপা‌রে কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, মামলা হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। ওই ঘটনার তিন দিনের মধ্যে আসামিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়। তি‌নি ব‌লেন, আসামিকে র‌বিবার আদালতে সোপর্দ করা হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা