• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
সদরপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অ‌ভি‌যো‌গে গ্রেপ্তার তিন ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত

নগরকান্দায় শিশু‌কে বলাৎকার চেষ্টার দা‌য়ে ইমা‌মের সাত বছ‌রের কারাদন্ড

Reporter Name / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নত‌ুন খবর রি‌পোর্ট
ফ‌রিদপু‌রের নগরকান্দা উপ‌জেলায় ছে‌লে শিশু‌কে(৯) বলাৎকার চেষ্টার দা‌য়ে এক ইমাম‌কে দোষী সাব‌্যস্ত ক‌রে সাত বছ‌রের সশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছে ফ‌রিদপু‌রের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌লের বিচারক।
বৃহস্প‌তিবার (১৪ মে ) সকা‌লে ফ‌রিদপু‌রের
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন আসা‌মি হা‌ফেজ মাওলানা আলী হো‌সে‌নের উপ‌স্থি‌তি‌তে এ রায় ঘোষণা ক‌রেন।
শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে আদালত তা‌কে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা ক‌রেন। জ‌রিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
প‌রে তা‌কে কড়া পু‌লিশ পাহারায় ফ‌রিদপুর জেলা কারাগা‌রে পাঠা‌নো হয়।
আসা‌মি ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার এক‌টি মস‌জি‌দের ইমাম।
ওই শিশু সালথার এক‌টি মাদ্রাসার ছাত্র।
গত বছ‌রের ৫ সে‌প্টেম্বর সে বা‌ড়ি‌তে বেড়া‌তে আ‌সে।
পর‌দিন ৬ সে‌প্টেম্বর সকা‌লে ওই ইমাম শিশু‌কে বা‌ড়ি থে‌কে ডে‌কে পা‌শের নগরকান্দা উপ‌জেলার এক‌টি মস‌জি‌দে ‌নি‌য়ে বলাৎকা‌রের চেষ্টা ক‌রেন। এ সময় ছা‌ত্রের চিৎকা‌রে প্রতি‌বে‌শিরা ছু‌টে এ‌সে ওই ইমামকে হা‌তেনা‌তে ধ‌রে ফে‌লেন।
এ ব‌্যাপা‌রে ওই শিশুর বাবা নগরকান্দা থানায় মামলা ক‌রেন।
ওই আদাল‌তের সরকা‌রি কৌঁসু‌লি (‌পি‌পি ) গোলাম রব্বানী ভূঁইয়া রতন মামলার রা‌য়ের ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা