• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
সদরপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অ‌ভি‌যো‌গে গ্রেপ্তার তিন ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত

অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রির দায়ে ফ‌রিদপু‌রে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ) দুপুরে শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ফ‌রিদপুর জেলা প্রশাসকের কার্যাল‌য়ের সহকারি কমিশনার ও নি‌র্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পালের নেতৃত্বে অভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় “রূপালী ফিস” নামের প্রতিষ্ঠানের মালিক হারুন সরকারকে অনিবন্ধিতভাবে মাছ মজুদ ও বিক্রির দায়ে ২০১৩ সা‌লের নিরাপদ খাদ্য আইনের ৩৯ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযানকালে অন্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা প্রশাসকের কার্যাল‌য়ের সহকা‌রি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ এবং জেলা স্যানিটারি প‌রিদর্শক বজলুর রশীদ খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা