• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

‌বোয়ালমারী‌তে সরকারি রাস্তার ইট ফে‌লে মাটি বহনের অভিযোগ

Reporter Name / ১৮৩ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বিশ্বাসপাড়া-খালপাড় এলাকার সড়‌কের ইট তুলে ফেলে প্রভাবশালী‌দের বিরু‌দ্ধে অবৈধভাবে মাটি বহনের অভিযোগ পাওয়া গে‌ছে।

এ নি‌য়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, খালপাড়ের সলিং রাস্তার বিভিন্ন অংশ থেকে ইট তুলে ফেলে ওই ইট অপসারণ করে ট্রলির মাধ্যমে মাটি বহন করে বিভিন্ন ভরাট কাজে বিক্রি করছেন আফতাব ও হারুন নামে দুই মাটি ব্যবসায়ী।

এতে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি প‌ড়ে‌ছেন।

ক‌য়েকজন এলাকাবাসী জানান, সরকারি অর্থে নির্মিত রাস্তার ইট উঠিয়ে মাটি ব্যবসা করা হচ্ছে। ইট পুনঃবিছানো ছাড়াই কাজ শেষ করে চলে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী একটি ভেকু (খননযন্ত্র) আটকে রাখেন। তাদের দাবি, রাস্তা পুর্বাবস্থায় ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা সেটি ছাড় দে‌বেন না।

জান‌তে চাই‌লে মাটি ব্যবসায়ী আফতাবের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

ত‌বে অপর ব্যবসায়ী হারুন বলেন, ‌আমি নিজে কো‌নো ইট উঠাইনি। ইট উঠিয়েছে শফিক মেম্বার।

এ ব‌্যাপা‌রে শেখর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ওর‌ফে শফিক ‌মেম্ব‌রের বক্তব্য জানা যায় নি।

বিষয়‌টি নি‌য়ে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, এক সপ্তাহ আগে অভিযোগ পেয়েছি। মাটি ব্যবসায়ীরা রাস্তার ইট উঠিয়ে মাটি বহন করছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

বোয়ালমারীর ইউএনও রকিবুল হাসান বলেন, অ‌ভি‌যোগ পে‌য়েছি। কেন এবং কীভাবে রাস্তার ইট তোলা হয়েছে তা তদন্ত ক‌রে দেখা হচ্ছে।‌তি‌নি আরও ব‌লেন, অভিযুক্তদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category