নতুন খবর রিপোর্ট
ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চের সদস্য ডেভিড দীপক সাহা ওরফে প্রদীপ শনিবার রাতে মারা গেছেন।
রবিবার (১ নভেম্বর) দুপুরে ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চের উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠান শেষে চার্চের কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
ডেভিড দীপক সাহা প্রয়াতা ধাত্রী মা সুশীলা বালা সাহার মেজ ছেলে। বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ অক্টোবর রাত আটটার দিকে প্রদীপ মৃত্যুবরণ করেন।
রবিবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় পরিবারের সদস্য ও ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রদীপর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চের সদস্যমন্ডলি।