নতুন খবর রিপোর্ট
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি আদালত পাড়া ঘুরে ফের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলী, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা সভায় শিক্ষকতা পেশার মর্যাদা ও সামাজিক স্বীকৃতি বৃদ্ধি, শিক্ষার মান উন্নত রাখা, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার, বেতন-ভাতা ও কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের সম্পৃক্তকরণ এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া শিক্ষকদের পাশে রাষ্ট্র ও সমাজের ভূমিকা, শিক্ষকদের সম্মাননা ও প্রণোদনা এবং বর্তমানে শিক্ষকতা পেশার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার অনুরোধ করা হয়।