• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরে পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ কার্যক্রম পরিদর্শন ক‌রে‌ছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।

বুধবার(১৫ এ‌প্রিল) বিকে‌লে পৌরসভা বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন শে‌ষে তি‌নি সংবাদকর্মী‌দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাঁর স‌ঙ্গে উপ‌স্থিত বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক ) সোহরাব হোসেন,জেলা প‌রিষ‌দের প্রশাসক আফজাল হো‌সেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা প্রমুখ।

প‌রে মত‌বি‌নিময় কা‌লে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শুধু ফরিদপুর জেলা নয়।দেশের ৬৪টি জেলার বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বর্জ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বর্জ্য কৃষিজমির উৎপাদনে বাধা সৃষ্টি করছে এবং নদীতে মিশে মাছ ও পানির ক্ষতি করছে। এর ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের কল্যাণে বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে ডিজেল উৎপাদন করা হচ্ছে।

যা পাওয়ার টিলারসহ কৃষি কাজে ব্যবহার করা সম্ভব।

তবে এই ডিজেল বাস বা ট্রাক চালানোর উপযোগী নয় বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া বর্জ্য থেকে সার, টি-টেবিল, টাইলসসহ বিভিন্ন ব্যবহারযোগ্য উপকরণ তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণে সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত থাকবে।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি ভবিষ্যতে এ খাতে আরও উন্নয়ন কার্যক্রম জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category