নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে তিন চাকার অটোরিকশা উল্টে গিয়ে মো. ইকবাল (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর–মাগুরা মহাসড়কের কানাইপুর পারিশা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইকবাল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পাঁচই চাঁনপুর গ্রামের চানু খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মহাসড়কে চলাচলরত একটি তিন চাকার অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।