• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

ফ‌রিদপু‌রে প‌রি‌বেশ আইন লঙ্ঘন ক‌রে হাসপাতাল চত্বরে পোড়ানো হলো মেয়াদোত্তীর্ণ চিকিৎসাসামগ্রী

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

প‌রি‌বেশ আইন লঙ্ঘন ক‌রে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মেয়াদোত্তীর্ণ এন-৯৫ মাস্ক ও পিপিইসহ বিপুল পরিমাণ চিকিৎসাসামগ্রী পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ওই সব সামগ্রী আগু‌নে পোড়া‌নোর ফ‌লে তীব্র কালো ধোঁয়া ছড়ি‌য়ে পড়ায় ভোগান্তিতে পড়েন রোগী, ও তা‌দের স্বজন এবং চিকিৎসক ও নার্সসহ অন্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার(৬ এ‌প্রিল ) সকাল থেকে বিকেল পর্যন্ত আগু‌নে ওই সামগ্রী পোড়ানোর ফ‌লে পু‌রো হাসপাতাল এলাকা ঘন ধোঁয়ায় ছে‌য়ে যায়। ধোঁয়ার কারণে অনেকেই কাশি ও শ্বাসকষ্টের সমস‌্যায় প‌ড়েন। আগুনের তাপে কয়েকটি গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাসপাতাল সং‌শ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সহযোগিতায় এসব সামগ্রী পোড়ানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই এই ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তবে কোন কোন সামগ্রী তালিকাভুক্ত ছিল তা জানাতে পারেননি সংশ্লিষ্টরা।

ওই হাসপাতালের সহকারি পরিচালক ও ধ্বংসকরণ কমিটির সদস্যসচিব ডা.ওমর ফয়সাল বলেন, সর্বশেষ ২০১৬ সালে এ ধরণের সামগ্রী পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হয়েছিল। এরপর ক‌য়েক বছ‌রে বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অযোগ্য এমএসআর (মেডিকেল, সার্জিক্যাল ও রেডিওলজিক্যাল) লিনেন সামগ্রী কনডেমনেশন কমিটির মাধ্যমে তালিকাভুক্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়।

তি‌নি আরও ব‌লেন,অনুমোদন পাওয়ার পর জেলা প্রশাসন, গণপূর্ত ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব সামগ্রী পোড়ানো হয়েছে।

তিনি জানান, ১৬টি আইটেমের মোট ৩৯ হাজার ৫৭০টি সামগ্রী ধ্বংস করা হয়েছে।

তবে অনুমোদনপত্র বা পূর্ণাঙ্গ তালিকা দেখাতে অসম্ম‌তি জানান ওই কর্মকর্তা।

ত‌বে ক‌য়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হাসপাতালের নতুন ৯ তলা ভবনের মাত্র ২০/৩০ মিটার দূরে খোলা জায়গায় এসব সামগ্রী পোড়ানো হয়। এতে সৃষ্ট কা‌লো ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ে এবং অন্তত দুটি নারকেলগাছসহ কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়।

জানা যায়, কার্টনভর্তি পিপিই ও কেএন-৯৫ মাস্ক প্যাকেটসহ পোড়ানো হচ্ছে।

প্রতিটি প্যাকেটে ৫০টি করে পিপিই। যার মোট ওজন প্রায় সাড়ে ১৩ কেজি।

এসব সামগ্রী ২০২০ সালে চীন থেকে আমদানি করা হয়েছিল এবং দুই বছরের মেয়াদ উল্লেখ ছিল।

পাশাপাশি বিছানার চাদর, বালিশের কভার, পর্দাসহ বিভিন্ন ব্যবহার অনুপযোগী সামগ্রীও পোড়ানো হয়।

আগুন নিয়ন্ত্রণে রাখতে ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিল।

এ‌দি‌কে খোলা জায়গায় এভাবে মেডিক্যাল বর্জ্য পোড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট অ‌ভিজ্ঞ ব্যক্তিরা জানান,২০০৮ সা‌লের মেডিক্যাল বর্জ্য (ম্যানেজমেন্ট) বিধিমালা অনুযায়ী এ ধরণের বর্জ্য নির্দিষ্ট নিরাপদ পদ্ধতিতে, বিশেষ করে ইনসিনারেটরের মাধ্যমে ধ্বংস করার কথা। খোলা স্থানে পোড়ানো এ বিধিমালার পরিপন্থী। এ ছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশদূষণ সৃষ্টিকারী কার্যক্রম দণ্ডনীয় অপরাধ।

একই সঙ্গে ১৮৬০ সা‌লের দণ্ডবিধি অনুযায়ী জনদুর্ভোগ সৃষ্টি ও বায়ুদূষণের ঘটনাও শাস্তিযোগ্য অপরাধ।

এ ব‌্যাপা‌রে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প‌রি‌বেশ আইন ভঙ্গ করেছে জানিয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার বলেন, ২০২২ সা‌লের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী মেডিক্যাল বর্জ্য উন্মুক্ত স্থানে সংরক্ষণ ও পোড়ানো যাবে না। এ বিধিমালা লঙ্ঘন করলে অনূর্ধ্ব দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা দুই লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category