• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক‌টি গ্রা‌মে সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার গভীর রা‌তে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারকৃতদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়।

ওই অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহমুদ হাসান।

পুলিশ জানায়, দুলালী গ্রামে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চল‌ছিল।এ‌তে যেকোনো সময় বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ছিল। এমন পরিস্থিতিতে গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে নগরকান্দা থানা পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় লাঠি, ঢাল, সড়কি, রামদা, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।একই সা‌থে ৩২ জনকে আটক করা হয়।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, দুলালী গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর আদালতে পাঠা‌নো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category