• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঁচটি হুইলচেয়ার দি‌য়েছে এফডিএ চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় রাজবাড়ীর নারী আইনজীবী দেবাহু‌তি চক্রবর্তীর মরণোত্তর দেহদান ভাঙ্গায় জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর “মানুষকে শান্তি দিতে হলে চাঁদাবাজদের তাড়াতে হবে” ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলায় হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর সদর উপজেলার ভোটার এলাকার হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
র‌বিবার (৯ আগস্ট ) সদর উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সদর উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার মো. সাহারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের ৯ জুলাই ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে ভোটার তালিকার ডাটাবেইজে অন্তর্ভুক্ত ৩১ জুলাই ২০০৮ তারিখ বা তার পূর্বে জন্মগ্রহণকারী নিবন্ধিত নাগরিকদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে এ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) এবং ভোটার তালিকা বিধিমালা-২০১২-এর বিধি ২৫ অনুযায়ী ফরিদপুর পৌরসভার ১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ভোটার এলাকাসমূহের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।
১২টি ইউনিয়ন হলো,ঈশান গোপালপুর, চরমাধবদিয়া, নর্থচ্যানেল, আলিয়াবাদ, ডিক্রিরচর, মাচ্চর, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরী, গেরদা ও চাঁদপুর।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে খসড়া ভোটার তালিকা পর্যালোচনা করার জন্য জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংশ্লিষ্ট ভোটার এলাকাগুলোতে প্রচারের ব্যবস্থা করতে বলা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রকাশিত খসড়া তালিকার ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা