• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
কানাইপু‌রে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত,আহত তিন সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও সমস্যা নিরসনে ফ‌রিদপু‌রে মতবিনিময় সভা ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উ‌দ্বোধন সদরপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অ‌ভি‌যো‌গে গ্রেপ্তার তিন ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড

সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও সমস্যা নিরসনে ফ‌রিদপু‌রে মতবিনিময় সভা

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে জেলা পুলিশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

সভায় অন‌্যদের ম‌ধ্যে বক্তব্য দেন মা‌লিক ও শ্রমিক নেতা বজলুর রশিদ,গোলাম আজাদ, ইয়াসিন মোল্লা, আব্দুল হাকিম মিয়া, মোহাম্মদ সোহেল, রাজিবুর রহমান, মিলন বেপারী, সোলেমান মোল্লা, আবুল কালাম আজাদ, সাজ্জাদ হোসেন সুমন ও মারুফ মোল্লা প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, কোতোয়ালী থানার ও‌সি মাহমুদুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনা সভায় সড়ক পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, যানজট নিরসন, ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা হ্রাস এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ট্রাফিক বিভাগের সদস্যসহ বিভিন্ন অংশীজন সড়ক পরিবহন ব্যবস্থার বিদ্যমান সমস্যা তুলে ধরেন এবং কার্যকর সমাধানের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

ওই সভায় ‌নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সকল পক্ষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই,প্রয়োজন অনুযায়ী ডোপ টেস্ট পরিচালনা এবং মাদকাসক্ত বা পরীক্ষায় পজিটিভ চালকদের গাড়ি চালানো থেকে বিরত রাখা, সড়কের ওপর বাজার না বসতে দেওয়া, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং নিশ্চিত করা, পুলিশের টহল জোরদার, হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও সক্রিয় করা এবং মাদকের বিস্তার রোধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা