• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

নগরকান্দায় ২০ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি র‍্যাবের হাতে গ্রেপ্তার

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের নগরকান্দা উপ‌জেলা থে‌কে ছয় হাজার ৯৮৫ পিছ ইয়াবা টেব‌লেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

ইয়াবা টেব‌লে‌টের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল তিন টার দিকে নগরকান্দা উপ‌জেলার জয় বাংলা রেলক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারি হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাহুমুদকান্দা এলাকার মো. ফাইজুল সরদারের ছেলে মো. নাঈম (২৪) এবং একই উপজেলার মাটিভাঙ্গা এলাকার মো. বদরুজ্জামানের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category