• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ফ‌রিদপু‌রে নানা আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ বরণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ফরিদপুরের হাসপাতা‌লে হামে ‌ আরেক শিশুর মৃত্যু  মাদক সেবনের দায়ে সালথায় তিন যুবকের কারাদণ্ড চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে লা‌ঠি‌পেটা ভিডিও ভাইরাল ভাঙ্গায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২৫ জোড়া খু‌নের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি‌কে সাত বছর পর গ্রেপ্তার সদরপুরে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস দিপালীর মৃত্যুতে স্বজন‌দের শোক আর হাহাকার

নগরকান্দার কুমার নদে ভাসছিল যুবদল নেতার মর‌দেহ

Reporter Name / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমার নদ থেকে ফিরোজ শেখ (৫২) নামে এক যুবদল নেতার ভাসমান মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে পু‌লিশ নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি গ্রামের কুমার নদ থেকে ওই যুবদল নেতার লাশ উদ্ধার ক‌রে।

ফি‌রোজ শেখ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি ভোটকেন্দ্রের যুবদল কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কুমার নদে মর‌দেহ ভাসতে দেখে পু‌লি‌শে খবর দেওয়া হয়।খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে মর‌দেহ‌টি উদ্ধার করে।

যুবদল নেতার মর‌দেহ উদ্ধা‌রের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব‌্যাপা‌রে নগরকান্দা থানার ও‌সি রাসুল সামদানী আজাদ জানান, কুমার নদ থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর‌দেহ ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল মর্গে পাঠা‌নো হয়েছে।

তি‌নি ব‌লেন, মর‌দে‌হের শরী‌রে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের প্রতি‌বেদন পে‌লে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category