• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name / ২৬১ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের সালথা উপ‌জেলা থে‌কে মো. শাওন কাজী (৩০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাওন কাজী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর গাড়ি ভাঙচুর মামলার প‌রোয়ানাভুক্ত আসামী ছিলেন।

শাওন সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার গ্রেপ্তা‌রি প‌রোয়ানাভুক্ত আসামী ছিলেন শাওন কাজী। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপনসূ‌ত্রে খবর পে‌য়ে শ‌নিবার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত,২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় শামা ওবায়েদের গাড়িও ভাঙচুর করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০/৩০০ জনকে আসামী করে সালথা থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর।

ওই মামলায় আসামী ছি‌লেন শাওন কাজী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category