নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেছেন তার স্বামী।
এদিকে নিহতের স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ঘটনাটি ঘটেছে সোমবার (২১ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার চণ্ডিদাসদী এলাকায়।
ভাঙ্গা থানার এসআই আরিফ জানান,নিহত তামান্না আক্তার ওরফে মৌ (২৩) ওই এলাকার শাখাওয়াত হোসেনের স্ত্রী এবং পাশের নগরকান্দার উপজেলার রামেশ্বর এলাকার আতিয়ার রহমানের মেয়ে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।