• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঁচটি হুইলচেয়ার দি‌য়েছে এফডিএ চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় রাজবাড়ীর নারী আইনজীবী দেবাহু‌তি চক্রবর্তীর মরণোত্তর দেহদান ভাঙ্গায় জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর “মানুষকে শান্তি দিতে হলে চাঁদাবাজদের তাড়াতে হবে” ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার

খাল খননের অ‌তি‌রিক্ত টাকা ফেরত দি‌য়ে প্রশংসায় ভাসছেন সালথার ইউএনও

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় খাল খনন প্রকল্প থে‌কে বেঁচে যাওয়া টাকা সরকা‌রি কোষাগারে ফেরত দি‌য়ে প্রশংসা কু‌ড়ি‌য়ে‌ছেন ইউএনও দ‌বিরউ‌দ্দিন।
খাল খনন প্রক‌ল্পে অব‌্যবহৃত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা স‌রকা‌রি কোষাগা‌রে ফেরত দি‌য়ে সততা ও কর্তব‌্যবোধের এক অনন‌্য ন‌জির স্থাপন ক‌রে‌ছেন তি‌নি।
এ ঘটনা প্রকাশ্যে এ‌লে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন তৃণমূল পর্যা‌য়ের মানুষ থে‌কে জনপ্রতি‌নি‌ধি, রাজনী‌তিক ও সরকা‌রি কর্মকর্তাসহ সব শ্রেণী ও পেশার মানুষের প্রশংসা পে‌য়ে‌ছেন।
সালথা উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খালের মোট চার দশমিক ৫৩৫ কিলোমিটার পুনঃখননের জন্য সরকারের পক্ষ থেকে ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রকল্পের উদ্বোধন করেন।
পরে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম খাল খননের কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। প্রায় তিন মাসব্যাপী কাজ শেষে শ্রমিকের মজুরি ও অন্যান্য সব ব্যয় পরিশোধ করার পর বেঁচে যাওয়া ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
খাল খনন প্রকল্পের (পিআইসি) প্রকল্প বাস্তবায়ন কমিটির একা‌ধিক সদস্য জানান, কাজ শুরুর পর থে‌কে ইউএনও দবির উদ্দিন নিয়মিত কা‌জের তদারকি করেছেন। কাজের মান নিশ্চিত করতে তিনি প্রকল্প এলাকায় উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

একই সঙ্গে শ্রমিকদের বিলসহ সব ধরনের অর্থ যথাযথ নিয়মে পরিশোধ করা হয়েছে।
ওই সদস‌্যরা আরও বলেন, “ইউএনও অত্যন্ত সৎ ও দায়িত্বশীল একজন কর্মকর্তা। তার তদারকির কারণে খাল খননের কাজ অন্য অনেক উপজেলার তুলনায় ভালো হয়েছে।
এ ব‌্যাপা‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, উন্নয়ন কাজের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। আমি যেখানে দায়িত্ব পালন করি। প্রতিটি কাজকে নিজের দায়িত্ব মনে করেই করি।
খাল খনন প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ ছিল। আমরা সরকারি অর্থের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করেছি।
ইউএনও আরও ব‌লেন, কাজ শেষে যে অর্থ অব্যয়িত ছিল। তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা সুশাসনের অন্যতম ভিত্তি। ভবিষ্যতেও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একই ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার চেষ্টা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা